বগুড়ার সারিয়াকান্দিকে নদী বন্দর ঘোষণা করে গেজেট

ফন্ট সাইজ:

দেশের ৫৭তম নদী বন্দর হিসেবে বগুড়ার সারিয়াকান্দিকে নতুন নদী বন্দর ঘোষণা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বুধবার এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।
গেজেটে উল্লেখ করা হয়েছে, বন্দরের উত্তর সীমানা যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া মৌজার জামথল ঘাট পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণ সীমানা যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের নারাপালা মোজার মূলবাড়ি পর্যন্ত বিস্তৃত।বন্দর সীমানার আওতায় নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ ভরাকটাল- এর সময় বন্দর এলাকায় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত ভূ-ভাগের সীমানা বিস্তৃত।

গেজেটে বলা হয়েছে, সারিয়াকান্দি নদী বন্দর এলাকায় গেজেটভুক্ত সীমানার মধ্যে বিদ্যমান খাল এবং ঘাটসমূহ যেমন-দিঘাপাড়া ঘাট, কালিতলা ঘাট, মথুরাপাড়া ঘাট (দেবডাঙ্গা) ঘাট, জামথল ঘাট, শোনপচা ঘাট ইত্যাদি আওতাভুক্ত থাকবে এবং নৌপথের উন্নয়ন, জেটি/অবকাঠামো নির্মাণ ইত্যাদি যাত্রী সুবিধাদি প্রদানের সুবিধার্থে বন্দর সীমানার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে তা কর্তৃত্ব বাতিল বলে গণ্য হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন