স্পেনের সমর্থক সিয়াম আহমেদ

তারকার চোখে বিশ্বকাপ

স্পেনের সমর্থক সিয়াম আহমেদ

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা বেশি থাকলেও সিয়াম কিন্তু শুরু থেকেই স্পেনের সমর্থক।

স্প্যানিশ ফুটবলের ছন্দ, নিখুঁত পাসিং এবং বল নিয়ন্ত্রণের নান্দনিকতা তাকে মুগ্ধ করে। এবারো স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে দুর্দান্ত খেলে। সিয়াম আশাবাদী, তার প্রিয় দলই চ্যাম্পিয়ন হবে।

সিয়াম বলেন, স্পেনের খেলায় এমন এক স্বতন্ত্র সৌন্দর্য রয়েছে, যা অন্য অনেক দলের চেয়ে আলাদা। আর সেই কারণেই দীর্ঘদিন ধরে দলটির প্রতি তার ভালোবাসা অটুট রয়েছে। ২০০৭ সাল থেকেই আমি স্পেনকে সমর্থন করে আসছি। বিশেষ করে স্প্যানিশ ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার ডেভিড ভিয়ার খেলা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল।

সেই মুগ্ধতা থেকেই স্পেনের প্রতি ভালোবাসা তৈরি হয়। আমি এবারের খেলাগুলো মনোযোগ দিয়ে দেখার সর্বোচ্চ চেষ্টা করছি। আর স্পেনের খেলা মিস করছি না। আমার বিশ্বাস, এ দলটিই এবার চ্যাম্পিয়ন হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন