‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না’

‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না’

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফুটবল খেলা উপভোগ করেন তিনি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক চঞ্চল বরাবরই মেসির খেলায় মুগ্ধ। কাতার বিশ্বকাপ চলাকালে নিজের আঁকা লিওনেল মেসির প্রতিকৃতি সামাজিক মাধ্যমে প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপ থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে সামাজিক মাধ্যমে যখন অনেকে উল্লাস আর ট্রল করা নিয়ে ব্যস্ত, তখন ভিন্ন বার্তা দিলেন দেশের জনপ্রিয় এই অভিনয়শিল্পী। তিনি বলেন, প্রতিপক্ষের পরাজয়ে উন্মাদের মতো উল্লাস নয় বরং সমব্যথী হওয়াই একজন ক্রীড়াপ্রেমীর পরিচয়।

সম্প্রতি ফেসবুক পোস্টে চঞ্চল লিখেছেন, কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না। সমব্যথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি। বিন্দুমাত্র উল্লাস করিনি।

চঞ্চল আরও লেখেন, বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা সৌভাগ্যবান। কারণ একই সময়ে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের একাধিক বিশ্বকাপে খেলতে দেখার সুযোগ পেয়েছেন। তার ভাষায়, হয়তো আগামী বিশ্বকাপে এই তারকাদের অনেককেই আর দেখা যাবে না। তবে তাদের দৃষ্টিনন্দন ফুটবলের জাদু আজীবন স্মৃতি হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের মনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন