বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে। তার স্থলে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি পেশায় একজন ব্যবসায়ী। হেরা স্যুয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা স্যুয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। এছাড়াও মো. মোস্তাকুর রহমান নানা ব্যবসায়ী সংগঠনের সদস্য।
ছাত্র-জনতার অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৮ সালের আগস্টে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

Mustak
৩ মাস আগেAcademicians defamed the Central Bank. Let's see a garments businessman. After 06 months, everything will be clear to all.