বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

ফন্ট সাইজ:

জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিল বলে বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার (জুলাই সনদ) একটা অন্তহীন প্রতারণার দলিল। আর এই সংসদে দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছেন।

বুধবার রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের বিবেচনাবোধের ওপর যারা প্রশ্ন তোলে, বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণের বিবেচনাবোধের ওপর প্রশ্ন তোলার অধিকার কারও নেই। কোনো রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে। তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের নিন্দা জানাই।

এসময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমীর।
গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি- এমন অভিযোগ করে সেমিনারে বক্তারা বলেন, নতুন করে রক্তপাত এড়াতে গণরায় বাস্তবায়নের বিকল্প নেই।

সেমিনারে ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন