আইএআইএলসি প্রেস্টিজ পুরস্কার পাচ্ছেন ৫৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

আইএআইএলসি প্রেস্টিজ পুরস্কার পাচ্ছেন ৫৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

ফন্ট সাইজ:

ইন্টারন্যাশনাল এইআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম অ্যাওয়ার্ড পাচ্ছে ৫৭টি ব্যক্তি-প্রতিষ্ঠান। আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হচ্ছে। বুধবার রাজধানী পল্টনে একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ভার্চ্যুয়ালি যুক্ত থেকে নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক বি. সি. পান্ডে। পুরস্কার জয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ২৫শে জুলাই হোটেল সোনারগাঁও-এ পুরস্কৃৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছে।

সরকারি প্রতিষ্ঠান, গ্লোবাল চেঞ্জ মেকার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, বিজনেস অর্গানাইজেশন ও চেম্বার অব কমার্স, পাবলিক, প্রাইভেট ও রিসার্চ ইনস্টিটিউট (আন্তর্জাতিক ও দেশীয়), ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সেক্টর, করপোরেট ও টেকনোলজি অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ক্যাটাগরিতে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। এ সময় অধ্যাপক বি. সি. পান্ডে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ব্যক্তিগত পর্যায়ের অবদানকে দীর্ঘ গবেষণা ও আন্তর্জাতিক মূল্যায়নের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচটি ধাপ অনুসরণ করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক সুশাসনের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

আশিয়ানের আঞ্চলিক উপদেষ্টা ও ইউএইচএফ-এর অ্যাম্বাসেডর শচীন্দ্রনাথ হালদারসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম আসিয়ান চ্যাপ্টারের উপদেষ্টা মো. মিজানুর রহমান, সঞ্জিত বাড়ৈ, এডভোকেট মিন্টু কুমার মণ্ডল; উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিডার এবং ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম আসিয়ান চ্যাপ্টারের উপদেষ্টা অন্তু করীম, ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম সদর দপ্তর ও কানাডার হাই-টেক কো-অর্ডিনেটর আদিতা হক প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন