মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মার্কিন আলোচকদের উদ্দেশ্যে বলেন, তারা আলোচনা করতে পারে। তবে আমি মনে করি এতে তারা শুধুই সময়ের অপচয় করছে। ইরানে নতুন করে হামলা চালানোর পর ট্রাম্প এই মন্তব্য করেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন শান্তিচুক্তি শেষ বলেও মন্তব্য করেন। আঙ্কারায় ন্যাটোর সম্মেলনে জড়ো হয়েছেন ইউরোপীয় শীর্ষ নেতৃত্ব। ইরানের বন্দর আব্বাসসহ ৮০ টি স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ওদিকে ট্রাম্পের হুমকিকে যথারীতি আচরণ বলে মন্তব্য করেছে স্পেনের প্রধানমন্ত্রীর অফিস। স্পেনের সঙ্গে সব রকম বাণিজ্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার প্রেক্ষিতে এ মন্তব্য করা হয়।
তবে কি নতুন করে শুরু ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ!
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ ঘন্টা আগে
৮ জুলাই (বুধবার), ২০২৬, ৩ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
