চীনে ভূমিধসে নিহত অন্তত ২১

চীনে ভূমিধসে নিহত অন্তত ২১

ফন্ট সাইজ:

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে দীর্ঘ তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার পর বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে গানসু প্রদেশের তানচ্যাং কাউন্টির একটি উপত্যকায় এই ভূমিধসের ঘটনা ঘটে, যার নিচে অন্তত ৩৩ জন মানুষ আটকা পড়েন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ‘চায়না নিউজউইক’ জানিয়েছে, হতাহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন স্থানীয় গ্রামের বাসিন্দা। তারা ওই উপত্যকা অঞ্চলের একটি রাষ্ট্র পরিচালিত বনায়ন খামারে খণ্ডকালীন বা অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। ভৌগোলিক অবস্থানগত কারণে খাড়া উপত্যকা এবং আঁকাবাঁকা নদীবেষ্টিত এই পাহাড়ি অঞ্চলটি অত্যন্ত দুর্যোগপ্রবণ। বিশেষ করে বর্ষা মৌসুমে এই এলাকায় আকস্মিক বন্যা এবং তীব্র ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় নিয়মিত ঘটে থাকে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন