ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) দেশটির বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহবি ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে এ তথ্য জানান।
হোসেন মোহবি বলেন, মার্কিন সামরিক বাহিনীর আকাশসীমা লঙ্ঘনের পর আইআরজিসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিতে আঘাত হানে এবং এটিকে ভূপাতিত করে। এ খবর দিয়েছে আল জাজিরা। ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই ড্রোন ভূপাতিত করার ঘটনাটি ঘটল। যুক্তরাষ্ট্র ইরানের ৮০ টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর মধ্যে এই ড্রোনটি প্রতিহত করতে সক্ষম হয় ইরান।
আরও পড়ুন:
চীনে ভূমিধসে নিহত অন্তত ২১
