জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশ অফিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মতবিনিময় কালে ডিএনসিসির প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম খান নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে জাইকার ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশাসক , জাইকা প্রতিনিধিদলও ডিএনসিসির গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিএনসিসি প্রশাসক ঔওঈঅ চৎবংরফবহঃ কে তার সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশে, বিশেষ করে ঢাকার নগর উন্নয়নে জাইকার দীর্ঘদিনের অবদান, কারিগরি সহযোগিতা এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম, পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ সময় ঈষবধহ উযধশধ গধংঃবৎ চষধহ (২০১৮-৩২) এবং চলমান “চৎড়লবপঃ ভড়ৎ ডধংঃব জবফঁপঃরড়হ ধহফ ঝঁঢ়ঢ়ড়ৎঃ ভড়ৎ ইঁরষফরহম ধ ঝঁংঃধরহধনষব ঝড়পরবঃু”-এর অগ্রগতি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।প্রকল্পের মাধ্যমে বর্জ্য হ্রাস, অবৈধ বর্জ্য ফেলার স্থান নিয়ন্ত্রণ, সম্পদ পুনরুদ্ধার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ মত বিনিময় করেন।
মতবিনিময়কালে জাইকা চিফ রিপ্রেজেন্টেটিভ নতুন প্রযুক্তি সরবরাহ, ওয়ার্কশপ নির্মাণ, নতুন লান্ডফিল নির্মাণের কারিগরি সহযোগিতা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন ।
জাইকা প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ গং. ঞধশধযধংযর ঔঁহশড়। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন রিপ্রেজেন্টেটিভ গৎ. ঐরফবশর ঙংধধি এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে নিয়োজিত জাইকার দীর্ঘমেয়াদি বিশেষজ্ঞ গৎ. গধঃংঁশঁৎধ ণঁ (কধমধংব)।
প্রশাসক মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ জুলাই, ২০২৬ তারিখে ঔওঈঅ চৎবংরফবহঃ ঞধহধশধ অশরযরশড় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (ঝঞঝ) পরিদর্শন করেন- এর মধ্যে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় ঔ-উজটগ স্থাপন করা হয়েছে। সময়, শ্রম ও স্থান সাশ্রয়ী এই আধুনিক জাপানি প্রযুক্তির ইতিবাচক প্রভাব দেখে ড. তানাকা সন্তোষ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতে ঔ-উজটগ প্রযুক্তি বাংলাদেশের আরও বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হবে। (বিজ্ঞপ্তি)
টেকসই নগর উন্নয়নে জাইকা প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতবিনিময়
বিবিধ
৩ ঘন্টা আগে
৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
