হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময়

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময়

ফন্ট সাইজ:

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য প্রচারে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা এবং জনসেবার মান আরও বাড়ানোর বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) অরুণ কুমার পাল, নির্বাহী প্রকৌশলী সবুজ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মো: ফজলুর রহমান, রুহুল হাসান শরিফ, চৌধুরী ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শরিফ চৌধুরী, আশরাফুল ইসলাম কহিনুর প্রমুখ।

মতবিনিময় সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন