টানা ভারী বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার পশ্চিম লাল্যাঘোনা এলাকায় পাহাড়ধসে লক্ষী বিলাস চাকমা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত লক্ষী বিলাশ চাকমা নিহত দ্রোনোচার্জ্য চাকমার ছেলে।
নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা বলেন, ‘দুইদিনের টানা বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল ৮টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে। রাতে বৃষ্টিপাতের ফলে বসতঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। লক্ষী বিলাশ চাকমা ধসে পাড়া মাটি সরাতে গেলে পুনরায় ওপর থেকে গাছের গুঁড়িসহ মাটি ধসে পড়ে। এতে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
