সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে বিনামূল্যে এসএস১ পরীক্ষার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এসএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
