অতিবৃষ্টিতে ভেঙে গেছে চলাচলের একমাত্র ব্রিজ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া সীমান্ত এলাকার দক্ষিণ রূপকানিয়া দানুমার ঘাটে ডলুখালের উপর বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত পারপারের একমাত্র ব্রিজটি অতিবৃষ্টি ও পানির স্রোতে ভেঙে গেছে। জানা যায়, ব্রিজটি নির্মাণের দাবিতে এলাকাবাসী বহুবার আন্দোলন ও মানববন্ধন করেছেন। বারবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত একটি ব্রিজ নির্মাণ করা হয়নি। অবশেষে অতিবৃষ্টিতে একমাত্র ভরসাটুকুও ভেঙে পড়েছে। ফলে ব্রিজটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবকসহ হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এখন থেকে দক্ষিণ রূপকানিয়াবাসীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদীটি পার করতে হবে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, আর কতো অপেক্ষা ও দুর্ভোগের পর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা অতি দ্রুত একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন