কালীগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্থ এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। জানা যায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের রুহুল আমিনের ছেলে সজিব রায়হান (২৪)কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে স্থানীয়রা মাদকসহ পুলিশে দেয়। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত সজিবকে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন