ময়মনসিংহের তারাকান্দায় এলজিইডি পাকা সড়ক নির্মাণের পর পরই বিভিন্নস্থানে মাটি দেবে গর্তের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের লোনহালা হুগলা সড়কের আব্দুল হামিদ চেয়ারম্যান বাড়ি থেকে নদীর পাড় পর্যন্ত ৫০০ মিটার সড়কের পাকাকরণের কাজ সম্প্রতি সম্পন্ন হয়। কাজ শেষ হওয়ার পর পরই বিভিন্নস্থানে মাটি দেবে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রোলারে সঠিকভাবে মাটি চাপা না দেয়ায় মাটি দেবে গর্তের সৃষ্টি হয়েছে।
তারাকান্দায় সড়ক নির্মাণের পর পরই গর্ত
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
