দৌলতপুরে বিজিবি’র অভিযানে পিস্তল-ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ’’ উদয়নগর বিওপি’র টহল দল সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সীমান্ত সংলগ্ন ডিগ্রীচর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন