ঢাকার কেরানীগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ দক্ষিণ সহকারী কমিশনার ভূমি সাজিদ উল মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন নুরুন্নাহার, বিআরডিবি’র চেয়ারম্যান ওয়ালিউল্লাহ সেলিম, উপজেলা তথ্য শারমিন রিপা প্রমুখ।
কেরানীগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি
স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ থেকে
৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
