হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সুধীজনের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, কালের কণ্ঠের নবীগঞ্জ প্রতিনিধি আলমগীর মিয়া, হবিগঞ্জ সময়ের সম্পাদক ও প্রকাশক মো. সেলিম তালুকদার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, নবীগঞ্জ কলেজের প্রভাষক রেজাউল আলম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অনেক সময় গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের কারণে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তাই কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। সত্য ও নির্ভুল তথ্য প্রচারের পাশাপাশি গুজব প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
নবীগঞ্জে অপপ্রচার রোধে প্রশাসনের সচেতনতামূলক সভা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
