১৪২ রানের লক্ষ্য। সেটি টপকাতে ব্যর্থ বাংলাদেশ। টেস্টের পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজেও হার দিয়ে শুরু টাইগারদের। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের দেয়া লক্ষ্য তাড়া কতরে ১১৬ রানেই অলআউট হয়ে ২৫ রানে হেরেছে বাংলাদেশ।
টস হেরে ফিল্ডিং করতে নেমে নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে দ্রুত অলআউট করেছে জিম্বাবুয়েকে। ২১ রানে ৬ উইকেট বাংলাদেশের ওয়ানডেতে সেরা বোলিং ফিগার। জিম্বাবুয়ের লেজের সারির দুই ব্যাটার নিয়ামহুরি ৩৩ ও এনগারাভার ২৭ রানে কোনক্রমে দেড়শ’র কাছে পৌছেছে জিম্বাবুয়ে। রানার এমন কীর্তি বোলিং ব্যর্থতায় ম্লান হয়েছে। টেস্টের মতো ব্যাটাররা ওয়ানডেতেও বিবর্ণ ছিলেন। ব্যাটিং অর্ডারে মাত্র তিনজন দুঅঙ্কের ঘরে রান তুলতে পারেন। সর্বোচ্চ ৩১ নুরুল হাসান সোহানের, তাওহীদ হৃদয় ২৫ ও মেহেদী হাসান মিরাজ ১০ রান করেন।
এই সিরিজে হারলে পয়েন্ট হারাবে বাংলাদেশ। যার প্রভাব রেটিং পয়েন্টে পড়বে। এতে র্যাংকিংয়ে ৯ থেকে বাংলাদেশের অবস্থান ১০-এ নেমে যেতে পারে। অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও এই অবনমন ঠেকাতে পারবে বর্তমানে নবম অবস্থানে থাকা বাংলাদেশ।
