চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। মেসির খেলার দারুণ ভক্ত তিনি। শ্রাবণ্য তৌহিদা বলেন, আমি চাই আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হোক। মেসি দুর্দান্ত ফর্মে আছে। মনে হচ্ছে মেসি একাই বিশ্বকাপ জিতিয়ে দিতে পারে! তবে টিমওয়ার্কটাও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা টিম হিসেবেও অনেক ভালো খেলছে।
তবে সর্বশেষ ম্যাচে কেপ ভার্দের সঙ্গে মনে হয়েছে আর্জেন্টিনা প্ল্যান এক্সিকিউট করতে পারেনি ততটা। তবে আমি মনে করি, পরের ম্যাচে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে। গতবারের মতো বিশ্বকাপও ছিনিয়ে নেবে। মেসির জন্য এটা শেষ ডান্স হবে। একজন কিংবদন্তির বিদায় এমন হওয়া উচিত। শুভকামনা রইলো পুরো আর্জেন্টিনা দলের জন্য। আর এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা বিশেষ করে মিস করছি না। শত ব্যস্ততা সত্ত্বেও খেলাগুলো মনোযোগ দিয়ে দেখছি। আসলে বিশ্বকাপ এলে অন্যরকম উন্মাদনা কাজ করে আমাদের দেশে। সেই উন্মাদনায় আমরা সবাই ভাসছি।
