গোপন তথ্য ফাঁস

গোপন তথ্য ফাঁস

ফন্ট সাইজ:

রিয়ালিটি শোয়ের মঞ্চে ফাঁস হয়ে যায় সেলিব্রিটিদের অজানা কাহিনী। সেটা যদি আবার ‘বিগ বস’ বা ‘লক আপ’র মতো শো হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। ‘লক আপ সিজন-২’র সাম্প্রতিক পর্বে টেলি অভিনেত্রী আকাক্সক্ষা চামোলার গোপন তথ্য ফাঁস হয়েছে। হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন গৌরব খান্না ও আকাক্সক্ষা। ক্যামেরার পেছনে তাদের রসায়ন বরাবরই সকলের নজর কাড়তো। কিন্তু এক দশকের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ‘লক আপ সিজন-২’র প্রিমিয়ারে আকাক্সক্ষা জানিয়েছিলেন, গৌরব বাবা হতে চান কিন্তু এই মুহূর্তে মা হওয়ার জন্য তিনি প্রস্তুত নন। এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। যদিও সেটা অভিনেত্রী নিজে জানাননি। গোপন তথ্য ফাঁস করে দিলেন এক প্রতিযোগী শ্রেয়া কালরা। রীতিমতো বোমা ফাটিয়ে বলেন, আকাক্সক্ষা আসলে উভকামী। বিয়ের আগে ছিল বহু নারীসঙ্গ। পরিস্থিতির চাপে সত্য স্বীকার করেছেন খোদ আকাক্সক্ষা।

অনুষ্ঠানের সঞ্চালক রিতেশ দেশমুখ ও ফারাহ খানকে জানান, গৌরবের সঙ্গে বিয়ের আগে বেশ কিছু নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি। যুক্তি দিয়ে বলেছেন, নারীসঙ্গে তিনি নিরাপদবোধ করেন। কোনো রাখঢাক না করেই বলে দেন, বিয়ের আগে আমি উভকামী ছিলাম। মেয়েদের আমার ভালো লাগে। সকলের সঙ্গেই যে সম্পর্ক খুব গভীর ছিল তা নয়, তবে কয়েকজনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন