রবি আজিয়াটা পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। চলতি বছরের পহেরা জানুয়ারি থেকে তিনি রবির ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রবির চিফ স্ট্র্যাটেজি অফিসারসহ আজিয়াটা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, রুহুল আমিন একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি অস্ট্রেলিয়া থেকে সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) এবং সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। এছাড়া তিনি ইনসিয়াড (আইএনএসইএডি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামও সম্পন্ন করেছেন। প্রায় ২৫ বছরের পেশাগত জীবনের মধ্যে ১৪ বছরেরও বেশি সময় তিনি রবিতে কর্মরত। অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা, কৌশল প্রণয়ন, করপোরেট সুশাসন, রূপান্তরমূলক উদ্যোগ, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যবসায়িক নেতৃত্ব দিয়েছেন। রবিতে কর্মরত অবস্থায় রুহুল আমিন প্রতিষ্ঠানের কৌশলগত রূপান্তর এগিয়ে নেয়া, আর্থিক সুশাসন আরও শক্তিশালী করা, ডেটা-অ্যানালিটিক্সভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এছাড়া টেলিযোগাযোগ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনদেন ও রূপান্তরমূলক কর্মসূচিতেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।
এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, রুহুল আমিনকে প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। রবির ব্যবসা সম্পর্কে তার গভীর জ্ঞান, আর্থিক ও কৌশলগত নেতৃত্বে প্রমাণিত সক্ষমতা এবং রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নের দক্ষতা কোম্পানিকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। পাশাপাশি গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন
স্টাফ রিপোর্টার
বিবিধ
২ ঘন্টা আগে
৬ জুলাই (সোমবার), ২০২৬, ৭ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
