শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ বার্তা সংস্থা এএফপিকে জানান, হাসপাতালে চারজন কারারক্ষী এবং ১৫ জন বন্দির মৃতদেহ আনা হয়েছে সেখানে। তিনি আরও জানান, সংঘর্ষে আহত শতাধিক বন্দিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত, আহত শতাধিক
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
৬ জুলাই (সোমবার), ২০২৬, ২ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
