রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, যাত্রাপথেই হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি বাসায় ফিরে যান।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা বলেন, আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। ঢাকা মহানগর উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনও জানান, জামায়াত আমীর বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন।
হঠাৎ অসুস্থ জামায়াত আমীর
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Wazir
৩ মাস আগেHis sickness can be stomach nervousness induced by the relentless tension he was in during the long
election campaign for his party. I pray for his early recovery, a robust health and positive political activities.