‘ইরানের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছি’

‘ইরানের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছি’

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। তবে ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যা দেননি ট্রাম্প। রোববার (০৫ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সুসংহত আর কোনোদিনই ছিল না। এদিন তিনি বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনানদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

৪০ মিনিট দীর্ঘ ভাষণে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে আমেরিকার অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা এবং ‘কমিউনিস্টদের’ সমালোচনা করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়। অন্যধিকে ইরানের রাজধানী তেহরানে আজই স্থানীয় সময় সকাল আটটায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এদিনের জানাজায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। উপস্থিত সমাবেশ থেকে ট্রাম্পকে হত্যার ডাক উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার। তবে খামেনি নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর খামেনির জানাজা ও দাফন হচ্ছে। কয়েকদিনব্যাপী জানাজার পর আগামী বৃহস্পতিবার খামেনির দাফন সম্পন্ন হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন