কসবায় ২৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

কসবায় ২৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

ফন্ট সাইজ:

কসবায় শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ২৫ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো: আতাউর রহমান সরকার এ হুইল চেয়ার বিতরণ করেন। রবিবার দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন। কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া, আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বোরহান উদ্দিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এস এম আজাদ মানিক, আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ সানাউল্লাহ, ছাত্রনেতা সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা, আশরাফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে মো: আতাউর রহমান সরকার বলেন, আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, অসুস্থ হলেও তারা আমাদের ভাই-বোন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোকে আমরা নৈতিক, সামাজিক এবং ঈমানি দায়িত্ব মনে করি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার বাধা হতে পারে না; সমাজের সহযোগিতা ও আত্মবিশ্বাস থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন