দেশে গত জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫৬১ জন। নিহদের মধ্যে ৪৪ জন নারী এবং ৫৬টি শিশু। এই মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় মোট নিহতদের প্রায় এক-তৃতীয়াংশই মোটরসাইকেলের চালক বা আরোহী। রোববার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ইলেকট্রনিক মিডিয়া এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুনে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহত ব্যক্তির প্রায় ৩১ শতাংশ। সবচেয়ে বেশি ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এরপর জাতীয় মহাসড়কে ১৫১টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের সড়কে ৫৭টি দুর্ঘটনা ঘটেছে।

Shakhawat Hossain
১৫ মিনিট আগেএবং বেশি ভাগ মৃত্যুর কারণ হচ্ছে , অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ।