হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলায় ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করা হয়।
হামে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম মামলার আবেদন করেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক কার্বন বাজারে দেশের সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি গণমাধ্যমকে বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন।’
ইউনূস ও নূরজাহান ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে এ মামলায় আসামি করার আর্জি জানানো হয়।

MD MOSTAFA KAMAL
২ ঘন্টা আগেএগুলি প্রতিহিংসা মূলক কার্যক্রম কারণ উনার সন্তানের মাত্র নয় মাস বয়স ৯ মাস বয়সের সন্তানের মৃত্যু টিকার জন্য হয়েছে এটা মনে হয় না আল্লাহপাক সকলকে সঠিক বুঝ দান করুক মৃত্যু সকলের জন্যই নির্ধারিত একদিন না একদিন আসবেই কেউরায় পাবেন না মিথ্যে থেকে।