হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলায় ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করা হয়।
হামে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম মামলার আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি গণমাধ্যমকে বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন।’
ইউনূস ও নূরজাহান ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে এ মামলায় আসামি করার আর্জি জানানো হয়।
আরও পড়ুন:
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

MD MOSTAFA KAMAL
৪ ঘন্টা আগেএগুলি প্রতিহিংসা মূলক কার্যক্রম কারণ উনার সন্তানের মাত্র নয় মাস বয়স ৯ মাস বয়সের সন্তানের মৃত্যু টিকার জন্য হয়েছে এটা মনে হয় না আল্লাহপাক সকলকে সঠিক বুঝ দান করুক মৃত্যু সকলের জন্যই নির্ধারিত একদিন না একদিন আসবেই কেউরায় পাবেন না মিথ্যে থেকে।
নিশু
১ ঘন্টা আগেআপনার কথা যদি সঠিক ধরি তাহলে শেখ হাসিনা বিচার এখন কেনো হচ্ছে