এক লাভ স্টোরি। পরিণতি পেলো তা। তারায় তারায় ভরে উঠলো নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। জমকালো সেই আয়োজনে বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফ্ট এবং মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি বিয়ে করলেন। শুক্রবার টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। ম্যানহাটনের বিখ্যাত ক্রীড়া অঙ্গনের বাইরের বিশাল পর্দায় ভেসে ওঠে, ‘জাস্ট টি অ্যান্ড টি ম্যারিড!’ অর্থাৎ টি অ্যান্ড টি (টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি) এখন বিবাহিত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে সুইফটের জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেন, ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই সংগীতশিল্পী ক্যানসাস সিটি চিফস তারকা ট্রাভিস কেলসিকে বিয়ে করেছেন। বিবৃতিতে বলা হয়, জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সেখানে তাকে নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করা হয়।
টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট ‘ম্যান অব অনার’-এর দায়িত্ব পালন করেন। আর ট্রাভিস কেলসির ভাই, অবসরপ্রাপ্ত ফুটবল তারকা জেসন কেলসি ছিলেন বেস্ট ম্যান। বিবৃতিতে আরও জানানো হয়, নবদম্পতির পোশাক ডিজাইন করেছে ক্রিশ্চিয়ান ডিওর। টেইলর সুইফট পরেছিলেন কার্তিয়ের-এর গয়না। তবে বিয়ের কোনো ছবি প্রকাশ করা হয়নি। অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় জেনিফার লোপেজ, এড শিরান, জিমি ফ্যালন ও অ্যাবি ওয়ামবাকসহ বহু তারকাকে। এছাড়া হিউ গ্রান্ট, জেসন সুদেইকিস এবং ইথান হককেও অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়। সেদিন নিউ ইয়র্কে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গিয়েছিল। অনুষ্ঠানস্থলের বাইরে হাজারো দর্শক ও টেইলর সুইফটের ভক্ত, যাদের ‘সুইফটিজ’ নামে ডাকা হয়, তারা প্রিয় তারকা ও অতিথিদের এক ঝলক দেখার আশায় অপেক্ষা করেন। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়, যেটিকে অনেকেই আমেরিকার রাজকীয় বিয়ে বলে অভিহিত করেন। একজন ভক্ত গোলাপি-সাদা রঙের একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেট দেখান, যাতে লেখা ছিল ‘টিম ব্রাইড’। আরেকজন হাতে তৈরি একটি পোস্টার ধরে ছিলেন, যেখানে টেইলর সুইফটের গানের একটি বিখ্যাত লাইন বদলে লেখা ছিল- ‘কর্ম ইজ দ্য গাই অন দ্য চিফস, কামিং স্ট্রেইট টু এমএসজি’।
মিশিগান থেকে আসা ১৪ বছর বয়সী জেন্ট্রি ভন এবং তার মা ড্যানিয়েল ভন বাইরে প্রদর্শিত ‘জাস্ট টি অ্যান্ড টি ম্যারিড’ লেখা সাইনবোর্ডটি দেখতে থেমে যান। জেন্ট্রি বলেন, আমরা তাকে অনুসরণ করি, কারণ আমরা তাকে খুব ভালোবাসি। এটা সত্যিই দারুণ ব্যাপার। টেক্সাসের ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জেন লাওরি ছুটিতে নিউ ইয়র্কে এসেছে। বিপরীত পাশের একটি নির্মাণ কাঠামোয় উঠে তারকাদের এক ঝলক দেখার চেষ্টা করে সে। সে বলে, আমি টেইলর সুইফটকে দেখতে চেয়েছিলাম। কারণ আমি সত্যিই তার গান খুব পছন্দ করি। নিজের অবস্থান থেকে মাত্র দু’জন ফুটবল খেলোয়াড়কে দেখতে পেয়েছে সে। টেইলর সুইফট তার প্রেম, বিচ্ছেদ ও ব্যক্তিগত সম্পর্কের গল্প বহুবার নিজের গানে তুলে ধরেছেন। তাই জেন লাওরি আশা প্রকাশ করেন, বিয়ের পরও নতুন অ্যালবামে এই সম্পর্ক নিয়ে গান লিখবেন সুইফট। তার ভাষায়, আমার মনে হয়, এ নিয়ে তিনি খুব সুন্দর কিছু গান লিখবেন। শুক্রবার সন্ধ্যায় এম্পায়ার স্টেট বিল্ডিং-এর চূড়ার আলো হালকা নীল রঙে আলোকিত করা হয়। ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী, বিয়েতে নীল রঙের কোনো কিছু সৌভাগ্যের প্রতীক। ভবনটির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।
কয়েকদিনের প্রস্তুতি
সপ্তাহ জুড়ে কর্মীরা ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিপুল পরিমাণ খাবার, সাজসজ্জার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী নিয়ে আসেন। পুরো আয়োজনটি কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘ স্বাধীনতা দিবসের ছুটির শুরুতে আয়োজিত এই অনুষ্ঠানে এক পৃষ্ঠা ১৭ কলাম ৪
হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এ বছর যুক্তরাষ্ট্র বৃটিশ শাসন থেকে স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদ্যাপন করছে।
বৃহস্পতিবার নবদম্পতি তাদের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে জানান, তারা নিউ ইয়র্কসহ বিভিন্ন স্থানের কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে ২ কোটি ৬০ লাখ ডলার অনুদান দিয়েছেন।
কীভাবে শুরু হয়েছিল প্রেমের গল্প
টেইলর সুইফ্ট ও ট্রাভিস কেলসির প্রেমের শুরু ২০২৩ সালে। সেই সময় কেলসি টেইলর সুইফটের একটি কনসার্টের পর ব্যাকস্টেজে গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কারণে তা সম্ভব হয়নি। পরে নিজের হতাশার কথা তিনি ‘নিউ হাইটস’ পডকাস্টে বলেন। সেই বক্তব্যই শেষ পর্যন্ত সুইফটের দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে দুজনেরই বয়স ৩৬ বছর। সম্পর্ক গভীর হওয়ার পর তাদের একসঙ্গে দেখা যায় টেইলর সুইফটের কনসার্টে, ট্রাভিস কেলসির ক্যানসাস সিটি চিফস-এর ম্যাচে এবং জনপ্রিয় অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভে।
২০২৫ সালের আগস্টে তারা ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দেন। সেখানে মজার ছলে লেখা ছিল- ‘তোমার ইংরেজি শিক্ষক আর তোমার জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছে।’
দু’জনই নিজ নিজ ক্ষেত্রে তারকা
‘লাভ স্টোরি’ ও ‘শেক ইট অফ’ গানের স্রষ্টা টেইলর সুইফ্ট সর্বকালের সবচেয়ে সফল সংগীতশিল্পীদের একজন। তিনি ১৪টি গ্র?্যামি অ্যাওয়ার্ড জিতেছেন এবং তার বিশ্বব্যাপী এরাস ট্যুর-এর মাধ্যমে বিলিয়নিয়ার হয়েছেন।
অন্যদিকে ট্রাভিস কেলসি ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল)-এর অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। তারকা কোয়ার্টারব্যাক প্যাট্রিক মাহোমস-এর সঙ্গে তিনি ক্যানসাস সিটি চিফসকে তিনটি সুপার বোল জিততে সহায়তা করেছেন। তিনি ‘নিউ হাইটস’ নামে জনপ্রিয় একটি ক্রীড়া ও পপ সংস্কৃতি বিষয়ক পডকাস্টেরও সহ-উপস্থাপক।
