বাংলাদেশের অধিকাংশ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বোচ্চ ৬৬.৩% ভোটার বিএনপিকে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিপরীতে ১১.৯% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি ১.৭% ও অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন ৪% এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র ২.৬%। এছাড়া ১৬ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি, যেখানে ৭১.১% নারী ভোটার বিএনপিকে সমর্থন দিচ্ছেন। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশব্যাপী জনমত জরিপের ফলোআপ ফলাফল প্রকাশ করে। জাতীয় জরিপটি সারাদেশের ৩০০ টি আসন থেকে ৪১ হাজার ৫০০ জন মানুষের মতামত নিয়ে এই জরিপের ফলাফল প্রকাশ করেছে। জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম হায়দার তালুকদার।
ইএএসডি জানায়, জরিপটি দেশের ৩০০টি সংসদীয় আসনেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হয়েছে। মোট ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার তথ্য ‘কোবো টুলবক্স’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়। ১৮ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ করেছেন। দেশের বিভিন্ন জনমিতিক ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গি ধারণ করার জন্য সারা দেশে মোট ২ হাজার ৭৬৬টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট নির্বাচন ও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে ধারাবাহিকভাবে ১৫টি পরিবার নির্বাচন করা হয়েছে এবং প্রতিটি পরিবার থেকে একজন যোগ্য উত্তরদাতার সাক্ষাৎকার নেয়া হয়েছে, যাতে পদ্ধতিগত ও পক্ষপাতহীন তথ্য সংগ্রহ নিশ্চিত হয়। গ্রামীণ এলাকার জন্য ইউনিয়ন এবং শহরাঞ্চলের জন্য ওয়ার্ডগুলোকে ক্লাস্টার হিসেবে বিবেচনা করা হয়েছে, যা নিশ্চিত করেছে যে এই জরিপে গ্রাম ও শহর উভয় অঞ্চলের মানুষের সমান প্রতিনিধিত্ব রয়েছে। এই জরিপে দেখা যায় যে, অংশগ্রহণকারীদের মধ্যে ২৬ হাজার ৫৬০ জন পুরুষ, যা মোট সংখ্যার ৬৪% এবং ১৪ হাজার ৯২২ জন নারী, যা মোট সংখ্যার ৩৬%। জরিপে অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় যে, ১৮-৩০ বছর এই তরুণ।
ইএএসডি-এর জরিপ
বিএনপি ৬৬.৩%, জামায়াত ১১.৯% এনসিপি ১.৭%
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪ মাস আগে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ৫ঃ৪৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
