'নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ’-এর কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সাইবার দল নেতার

'নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ’-এর কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সাইবার দল নেতার

ফন্ট সাইজ:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার 'নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের' কমিটিতে নাম অন্তর্ভুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানভীর। তিনি বলেছেন, আমি বর্তমানে উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু কে বা কারা আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার হীন উদ্দেশ্যে, আমার অজান্তেই একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর কমিটির তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করেছে।

​এই জঘন্য ও ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আদর্শ বা কোনো কার্যক্রমের সাথে আমার অতীতে কোনো সম্পর্ক ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকার প্রশ্নই ওঠে না। আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদাকে ধূলিসাৎ করার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। যারা আমার অজান্তে এই অপকর্মটি করেছে, তাদের চিহ্নিত করে অচিরেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন