কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার দায়িত্বে তার শততম ম্যাচ। এমন এক ঐতিহাসিক ম্যাচেই আর্জেন্টিনা দল কঠিন পরীক্ষার মুখে পড়ে। ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘ম্যাচটা ছিল অবিশ্বাস্য রকম কঠিন। তবে সবসময় ইতিবাচক দিকটাই দেখতে হয়, আর সেটা হলো— এই দল কখনো হাল ছাড়ে না।’
প্রতিপক্ষ কেপ ভার্দেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন,‘আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই, আজ তারা প্রমাণ করেছে যে তারা একটি দুর্দান্ত দল। বিশ্বকাপে যে কোনো সহজ ম্যাচ নেই— এই কথাটা সত্যি।’
আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: স্কালোনি
স্পোর্টস ডেস্ক
খেলা
৩ ঘন্টা আগে
৪ জুলাই (শনিবার), ২০২৬, ৮ঃ১০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
