অন্যরকম যাত্রায় ঋতুপর্ণা

অন্যরকম যাত্রায় ঋতুপর্ণা

ফন্ট সাইজ:

একটি দিনের ঘটনাপ্রবাহ নিয়ে এগোবে ছবির গল্প। প্রেক্ষাপট কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিট। ধরা পড়বে নানা মানুষের জীবন, সম্পর্ক, ভাঙা-গড়া আর বদলে যাওয়া সময়ের ছবি। সিনেমার নাম ‘নেভার মাইন্ড’। টালিউডের তারকা অভিনেত্রী ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা অমর্ত্য রায়কে। ঋতুপর্ণার মতে, ছবির গল্প প্রথমবার শোনার পরই তিনি বুঝেছিলেন এটি শুধু একটি সিনেমা নয়, বরং জীবনের এক অন্যরকম যাত্রা। ঋতুপর্ণা বলেন, এমন ধরনের রিফ্রেশিং ছবি আগে প্রযোজনা করিনি। শুধু নতুন প্রজন্ম নয়, সব বয়সের দর্শকই এই ছবির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।

লাভ-লোকসানের অঙ্কের চেয়ে একটি ভালো গল্প দর্শকের কাছে পৌঁছে দেয়াকেই বেশি গুরুত্ব দিই। ছবিতে তার চরিত্র ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরে আসা এক নারী। পার্ক স্ট্রিটের একটি বারে এসে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতার মধ্যদিয়ে সে নিজের জীবনকে নতুন করে চিনতে শিখে। পার্ক স্ট্রিট ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। সেই প্রসঙ্গ উঠতেই নিজের ছোটবেলার স্মৃতিতে ফিরে যান ঋতুপর্ণা। তিনি বলেন, বাবা আমাকে প্রায়ই পার্ক স্ট্রিটের বিভিন্ন নামী রেস্তরাঁয় নিয়ে যেতেন। কেকের দোকানে যাওয়া, চা, কফি খাওয়া বা রাস্তায় হাঁটা এসব স্মৃতি এখনো ভীষণ প্রিয়। ছবির নামের মতোই ‘নেভার মাইন্ড’ শব্দটি নিয়েও তার ভাবনা ইতিবাচক। জীবনে অনেক সময় এই দু’টি শব্দ কষ্ট দিয়েছে, মন ভেঙেছে। কিন্তু সময়ের সঙ্গে তিনি শিখেছেন, এই শব্দের মধ্যেই নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি লুকিয়ে থাকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন