চারদিন আগে সুখবর পেয়েছিলেন গঞ্জালো রামোস। রেকর্ড ৭৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে পিএসজি ছেড়ে নাম লিখিয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন তিনি। সেই রামোস এখন পর্তুগালের নায়ক। ক্রোয়েশিয়ার বিপক্ষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল লিয়াওয়ের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ২৫ বছর বয়সী এ স্ট্রাইকার। এটি বিশ্বকাপে রামোসের চতুর্থ গোল। বিশ্বকাপে ১৮৭ মিনিট খেলে চার গোলের দেখা পেলেন তিনি। এর আগে ২০০ মিনিটের কম সময়ে এ কীর্তি আছে পোল্যান্ডের আর্নস্ট উইলিমাউস্কির।
স্টার অব দ্য ডে
৪ জুলাই (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
