মাধবপুর-চুনারুঘাট নির্বাচনী এলাকার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে স্থাপিত এ নলকূপের মাধ্যমে পাইপলাইনে এখন শতাধিক চা শ্রমিক পরিবার নিরাপদ পানি পাচ্ছেন। এতে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে।
জানা যায়, উঁচু এলাকায় অবস্থিত হওয়ায় বাগানটিতে দীর্ঘদিন ধরে পানযোগ্য পানির তীব্র সংকট ছিল। স্থায়ী নলকূপ বা বিশুদ্ধ পানির কোনো নির্ভরযোগ্য উৎস না থাকায় শ্রমিক পরিবারগুলোকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো। অনেক সময় দূষিত পানি পান করায় নারী-শিশুসহ শ্রমিকরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হতেন। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি বাড়তি ভোগান্তি পোহাতে হতো তাদের।
জাতীয় নির্বাচনের সময় সংসদ সদস্যের ছেলে সৈয়দ শাফকাত আহমেদ বাগানটি পরিদর্শন করেন। শ্রমিকদের দুর্ভোগ দেখে বিষয়টি তিনি সংসদ সদস্যকে জানান। পরে তাঁর নির্দেশনায় সেখানে গভীর নলকূপ স্থাপন ও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
চা শ্রমিক হৈমন্তি সাঁওতাল বলেন, আগে অনেক দূর থেকে পানি আনতে হতো। সেই পানি খেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন তারা। এখন নলকূপ স্থাপন হওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছেন, কষ্ট কমেছে।
সৈয়দ শাফকাত আহমেদ বলেন, বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। শ্রমিকদের দুর্দশা দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও আবাসন সমস্যার সমাধানে কাজ করা হবে।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের ২৩টি চা বাগানে নানা সমস্যা রয়েছে। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
চাকলাপুঞ্জি বাগানে গভীর নলকূপ স্থাপন এমপি ফয়সলের, স্বস্তিতে শতাধিক শ্রমিক পরিবার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
