জানুয়ারিতে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি

ফন্ট সাইজ:

নতুন বছরের প্রথম মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি হয়েছে। জানুয়ারিতে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। জানুয়ারি মাসে সিলেট জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় চারটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন