বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭৩ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রযোজক ও পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে একই পদে নির্বাচন করছেনÑ শিবা সানু ও জয় চৌধুরী। আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক রিনা খান, সাংগঠনিক সম্পাদক চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুজ্জামান কমল। কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেনÑ মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ, নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান। শিবা সানু-জয় চৌধুরী পরিষদের সহ-সভাপতি পদে লড়বেনÑ ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন জাদু আজাদ। কার্যকরী পরিষদের সদস্য প্রার্থী হলেনÑ আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামিন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েস আরজু ও কাবিলা প্রমুখ।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ
স্টাফ রিপোর্টার
৩ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
