আরও পরিণত লোপেজ

আরও পরিণত লোপেজ

ফন্ট সাইজ:

তারকাদের জীবনদর্শন তাদের ভক্ত-অনুরাগীদের মাঝেমধ্যেই অনুপ্রাণিত করে। ভাঙা-গড়ার খেলা লেগেই থাকে জীবনে। প্রেম বা জীবন, প্রতিটি বিচ্ছেদই যেকোনো মানুষকে আরও পরিণত করে তোলে। এমনই বিশ্বাস হলিউডের খ্যাতনামা গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের। তার নতুন রোমান্টিক কমেডি ‘অফিস রোমান্স’র মুক্তি আসন্ন। এই আবহে নিজের জীবনদর্শন নিয়ে কথা বললেন জে লো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কথা। তার মন ভাঙার পরই তিনি আরও পরিণত হয়েছেন।

তিনি বলেন, মানসিক দিক থেকে, আবেগের দিক থেকে আমার হৃদয় ভাঙার পর আমার মনেরও বিকাশ ঘটেছে। আমার অবশ্য মনে হয় শুধু প্রেমে নয়, কাজের ক্ষেত্রেও ব্যর্থতা আমায় এই শিক্ষা দিয়েছে। আমি এখন আরও অনেক পরিণত। গত বছর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে জেনিফারের। সেই প্রসঙ্গে সরাসরি কথা না বললেও, সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা নিয়ে সরব তিনি। সম্পর্কে থেকে মানুষ নিজের কথা ভুলে যান। কিছু কিছু ক্ষেত্রে নিজের মনের কথাও শোনেন না, নিজের অভিজ্ঞতা থেকেই সে কথা স্পষ্ট করে জানিয়েছেন লোপেজ। তিনি মনে করেন, যেকোনো সম্পর্ক ভাঙার পরই মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করেন এবং নিজেকেও নানা প্রশ্ন করেন। বিচ্ছেদের কারণ নিয়েও ভাবেন তারা; কেন এমন হলো, কী করলে এমন হতো না- সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই বদলে যায় মানুষ। বিচ্ছেদকে ঘিরে সমাজের নানা ‘ট্যাবু’কেও চ্যালেঞ্জ জানিয়েছেন তারকা। তার মতে, সম্পর্কের ভাঙনকে ব্যর্থতা হিসেবে না দেখে তা উদ্যাপন করা উচিত। সমাজের উদ্দেশ্যে তার বার্তা, কারও সম্পর্ক ভেঙে গেলে তাকে সান্ত্বনা না দিয়ে ‘অভিনন্দন’ বলুন। কারণ যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আগামী দিনে দু’টি মানুষ ভালো
থাকবেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন