২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে আম্রকাননে ধারণ করা হয়েছিল ইত্যাদি’র একটি বিশেষ পর্ব। আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সেই পর্বটির কিছু অংশসহ ইত্যাদি’র অন্যান্য পর্ব থেকে অংশ নিয়ে সাজানো একটি সংকলিত পর্ব। যেহেতু বর্তমানে বিশ্ব জুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, তাই ইত্যাদি’র এই বিশেষ সংকলিত পর্বটি সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে অতীতে করা বিভিন্ন পর্বের অংশ দিয়ে। পর্বটিতে রয়েছে কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। অনুষ্ঠান ধারণস্থান চাঁপাইনবাবগঞ্জ এবং এর বিখ্যাত ‘আম’ নিয়ে রয়েছে প্রতিবেদন। রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর প্রতিবেদন। ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিমের ওপর রয়েছে প্রতিবেদন। খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ কুতুবুদ্দিন আহমেদের ওপর রয়েছে প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে গ্রিসের রাজধানী এথেন্স এবং গ্রিসের ইভজোন্স নামক সেনাদলের ওপর। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। দর্শক পর্বের জন্য চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বিদ্রƒপাত্মক নাট্যাংশসহ এবারো যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচারিত হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।
ইত্যাদি’র সংকলিত পর্বের প্রচার
স্টাফ রিপোর্টার
৩ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
