অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জনগণ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই পরাজিত শক্তিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সিলেটের সচেতন জনতা অতীতেও যেমন সকল ষড়যন্ত্র নসাৎ করেছেন, এবারো রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে। জৈন্তাপুর উপজেলায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমদ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল। আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা আব্দুস শুকুর, এবিএম জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা আবু হানিফ, মাওলানা আহমদ আলী, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা বিএনপি’র তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ জালাল আহমদ, ১ নম্বর নিজপাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস শুকুর, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল মামুন প্রমুখ। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন- উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন