চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা দীঘি। তিনি বরাবরই ব্রাজিলের সমর্থক। ছোটবেলা থেকেই এ দলটি তার পছন্দের জায়গা দখল করে আছে। এবারের বিশ্বকাপেও ব্রাজিলের খেলার উন্মাদনায় ভাসছেন দীঘি। এরইমধ্যে ব্রাজিলের থিম সংয়ে ব্রাজিলের জার্সি পরে পারফর্ম করে সেটি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে, যা বেশ প্রশংসা কুড়াচ্ছে। দীঘি বলেন, ব্রাজিলের প্রতি ভালোবাসা অন্যরকম। জিতলেও ব্রাজিল, হারলেও। দলের প্রতি ভালোবাসা থেকেই আসলে থিম সংয়ে গানটি করেছি। নেইমার ও ভিনি জুনিয়র আমার প্রিয় খেলোয়াড়। তবে ইনজুরির কারণে নেইমার খেলতে না পারায় কষ্ট পেয়েছি। আমি চাই, নেইমার সামনের ম্যাচ খেলুক। কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আমি মনে করি, নিজেদের শতভাগ দিলে সহজেই ব্রাজিল সেমিফাইনালে যাবে। আর সেটা হলে তাদের আটকে রাখা কঠিন হবে। এবার ব্রাজিল বিশ্বকাপ পাবে বলেই প্রত্যাশা রাখছি। আর বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিলের খেলা এবার মিস করছি না। বেশ আয়োজন করে পরিবারের সবাই একসঙ্গে খেলা দেখছি। এটার মজাই আলাদা।
তারকার চোখে বিশ্বকাপ
আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা মিস করছি না: দীঘি
স্টাফ রিপোর্টার
৩ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
