জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে জামায়াতের কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে জামায়াতের কর্মসূচি ঘোষণা

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, সরকার সংসদে গণভোটের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি এর মাধ্যমে তারা গোটা জাতির সাথে বেইমানি করেছে। নিজেরা নিজেদের সাথে বেইমানি করেছে। বৃহস্প্রতিবার (০২ জুলাই) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

‎মাস্টার রুহুল আমীন ভূঁইয়া আর ও বলেন, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে একটি দল ক্ষমতায় গিয়েছে। গিয়েই তারা গণভোটকে অস্বীকার করেছে। সংসদে গণভোটের প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি এর মাধ্যমে তারা গোটা জাতির সাথে বেইমানি করেছে। নিজের সাথে নিজেরা বেইমানি করেছে। এই আধিপত্য থেকে মুক্ত হওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু তারা নিজেরা সরকারের কর্মতৎপরতার মাধ্যমে শহিদের রক্তকে অস্বীকার করেছে। যে আবু সাঈদ বুকে বুলেট তুলে নিয়েছিল সে আবু সাঈদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রায় দেড় হাজারের ওপরে শহিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এইসময় তিনি সরকারকে জুলাই সদন বাস্তবায়নের আহবান জানান।

‎এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসেন নুর নবীসহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন