ঢাকার অনুরোধেই তিস্তায় আগ্রহী চীন

ঢাকার অনুরোধেই তিস্তায় আগ্রহী চীন

ফন্ট সাইজ:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহের পেছনে অন্য কোনো ভূরাজনৈতিক বিবেচনা নেই বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই চীন এ প্রকল্পে এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনো বিষয় চীনের বিবেচনায় নেই।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। বাংলাদেশের অনুরোধ পাওয়ার পরই চীন প্রকল্পটি নিয়ে কাজ শুরু করেছে এবং যথাসাধ্য সহযোগিতা করবে।

এর আগে তিস্তা প্রকল্পে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইয়াও ওয়েন বলেন, আগের সমঝোতা ছিল একটি চীনা কোম্পানি ও বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে। এখন বিষয়টি সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার পর্যায়ে নেয়া হচ্ছে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে বিস্তারিত সমীক্ষা প্রয়োজন। চীনের সেরা বিশেষজ্ঞদের দিয়ে সেই সমীক্ষা পরিচালনা করা হবে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এ প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন