শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর লেখা ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।
তিন খন্ডের গ্রন্থটি লেখক হচ্ছেন কালাম ফয়েজী। গ্রন্থটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন:
নতুন ভিসানীতি করছে সরকার
মোড়ক উন্মোচনের সময়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
