এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে বিশ্ব। মাঠের প্রতিটি ম্যাচ নজর কাড়ার পাশাপাশি আলোচনায় থাকছে ফুটবলারদের ব্যক্তিজীবনও। গ্যালারিতে স্ত্রী, প্রেমিকা কিংবা পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এমন সময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিজীবনও নতুন করে আলোচনায়। তার সঙ্গে প্রেমের গুঞ্জনে বারবার উঠে আসছে স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর নাম। যদিও এমবাপ্পে বা এস্টার—কেউই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি, তবু গত কয়েক মাসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা বেড়েছে।

এস্টারের ক্যারিয়ারের বড় মোড় আসে ২০১৮ সালে। নেটফ্লিক্সের বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। সিরিজটির প্রথম তিন মৌসুমে অভিনয়ের পর নতুন প্রকল্পে মনোযোগ দিতে সরে দাঁড়ান। বড় পর্দায় তাকে দেখা গেছে ‘ভেনাস’ ও ‘লস্ট ইন দ্য নাইট’ ছবিতে।

এ বছরের শুরু থেকেই এমবাপ্পে ও এস্টারের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে শুরু করে। এপ্রিল মাসে প্যারিসে তাদের প্রথম একসঙ্গে ডিনার করতে এবং পরে বোলিং খেলতে দেখা যায়। এরপর হামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার সময় ইতালির সার্ডিনিয়ায় একসঙ্গে অবকাশ যাপনের খবরও প্রকাশ করে ইউরোপের কয়েকটি বিনোদনমাধ্যম। বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্পেনের ইবিজাতেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। এরপর থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার শুধু বলেন, এ বিষয়ে আমি কিছু বলব না। তবে আমি ভালো আছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন