দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটল। এর ফলে প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আর কোনো আইনি বাধা থাকল না।
বৃহস্পতিবার প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি মামলায় আপিল বিভাগ এ রায় দেন। আদালতের এ সিদ্ধান্তের ফলে স্থগিত থাকা নিয়োগ কার্যক্রম এগিয়ে নেয়ার পথ সুগম হলো।
এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে ছিল। তিনি বলেন, ‘এ আইনি জটিলতা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছিল।’
