খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন না মোদি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন না মোদি

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান ও জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমন্ত্রণ জানালেও মোদি যাচ্ছেন না বলে পররাষ্ট্র মন্ত্রক সুত্রে জানা গিয়েছে। কয়েকদিন আগেই ভারত ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, রাশিয়া, চীনসহ আরও কয়েকটি রাষ্ট্রকেও আমন্ত্রণ জানিয়েছে তেহরান। 

কূটনৈতিক মহলের একাংশের মতে, আমেরিকা ক্ষুন্ন্ হতে পারে আশঙ্কাতেই এই সিদ্ধান্ত । তবে মোদির হয়ে এক বিশেষ প্রতিনিধিদল খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহেরান যাচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মারগারিটা ও বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। ৪ঠা থেকে ৯ই জুলাই তেহরান, কোম ও মাশহাদে জানাজা, রাষ্ট্রীয় শোকানুষ্ঠান এবং দাফন-সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গত ফেব্রুয়ারিতে খামেনির মৃত্যুর কয়েকদিন পর ভারত শোকপ্রকাশ করে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লির ইরানি দূতাবাসে গিয়ে সরকারের পক্ষ থেকে শোক বইয়ে স্বাক্ষর করেন। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও একাধিকবার ভারতে এসেছেন। ২০২৪ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন