সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন চেয়ে ইলেকশন কমিশন (ইসি) এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবরে আবেদন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। গত ৪ ও ৫ই ফেব্রুয়ারি- এই দুই আবেদন দাখিল করেন তিনি। আবেদনে এমরান চৌধুরী উল্লেখ করেন- ‘অন্যান্য জাতীয় সংসদীয় আসনের উপজেলা পর্যায়ে সেনাবাহিনী মোতায়নের প্রক্রিয়া চলমান থাকলেও আমরা জানতে পেরেছি, সিলেট-৬ আসনের অধীন বিয়ানীবাজার উপজেলায় সেনা মোতায়েন করা হবে না। কিন্তু বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনবহুল এলাকা। ইতিমধ্যে বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির অনুপ্রবেশকারীরা বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণার বাহানায় সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে। ফলে উপজেলাটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ অবস্থায় বিয়ানীবাজার উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বিধান এবং নির্বাচনের সুষ্ঠু ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর নির্বাচনের পরিবেশ রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করা একান্ত আবশ্যক বলে দাবি জানিয়েছেন সিলেট-৬ আসনের বিএনপি’র প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ আবেদনের অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং সিলেট জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।
বিয়ানীবাজারে সেনাবাহিনী চেয়ে ইসিতে এমরান চৌধুরীর আবেদন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
